নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিঘীপাড়া নামক স্থানে আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধা ৭ টায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি সাপাহার বাজারের দিক থেকে আসছিল। পথিমধ্যে দিঘীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একই দিকথেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে যান।একজন ট্রাক এর চাকায় পিষ্ট হয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, সেখান থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।