৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত ও গণভোটের বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।