৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে

পার্বতীপুরে ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

পার্বতীপুর প্রতিনিধিঃ প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
পার্বতীপুরে ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

সারাদেশের ন্যায় ১০ম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর এর পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না, ফার্মাসিস্ট মেহেদী হাসান ( রাজু ), ফার্মাসিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট রকিবুল ইসলাম, ফার্মাসিস্ট বেলাল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট কাজী একরামুল হক ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট রা স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে আসছেন।

মেডিকেল টেকনোলজিস্ট রা পর্দার আড়ালে রোগ নির্ণয়ের মাধ্যমে রোগীর রোগ নির্ণয়ের কারিগর হিসেবে কাজ করে আসছেন, অপরদিকে ফার্মাসিস্ট রা সঠিকভাবে ওষুধ বিতরণ, মাত্রা নির্ধারণ ইত্যাদির মাধ্যমে একজন রোগীর সুস্থতা নিশ্চিত করছেন। যে পেশায় একজন রোগীর রোগ নির্ণয় ল, সুস্থতা ইত্যাদি  নির্ভর করে, আজ সেই পেশাজীবিরাই তাদের সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত।

ইতিপূর্বে সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য ডিপ্লোমা ধারীরা,  যেমন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিধরা প্রায় এক দশক আগেই ১০ ম গ্রেড এ উন্নীত হয়েছেন। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট দের ১০ ম গ্রেড পদমর্যাদা দেওয়া হয়নি। যা সংশ্লিষ্ট পেশাজীবিদের সাথে চরম  বৈষম্যের শামিল। তাই অনতিবিলম্বে  ১০ ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে সরকারকে বৈষম্যেহীন বাংলাদেশ গড়ার দাবি জানান তারা।