বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘোলাগাড়ী গ্রামে মঙ্গলবার নির্ধারিত স্থানে হত দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য বান্ধব চাল বিতরণ কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ৫৪৪ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয় ।
এসময় ট্যাগ অফিসার জনাব মোঃ সারোয়ার আলম,( সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা), ডিলার: মো: সোহরাব হোসেন রাতুল, আব্দুল মজিদ (সংবাদ কর্মী), মোঃ মোস্তফা জিলাদার (ইউপি সদস্য), মোঃ মেহেদী,মোঃ রাহাত, রুহুল আমিন, মোঃ রুবেল, মেহেদি, সাদিকুল, রকি, সবুজ,এছাড়াও আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করার পর চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রমে প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল প্রদান করা হয় যার মূল্য ৪৫০ টাকা। প্রতি কেজি চালের মূল্য ১৫ টাকা হিসেবে ধার্য।
প্রত্যেক কার্ডধারীকে স্ব স্ব শরীরে উপস্থিত হয়ে তার কার্ড প্রদর্শন এবং নিজস্ব মোবাইল নাম্বারের ওটিপি প্রদর্শনের মাধ্যমে চাল সংগ্রহ করতে দেখা যায়। সকাল থেকেই চাল সংগ্রহ করার জন্য সবাই সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রাপ্য বুঝে নেয় এবং তাদের মধ্যে আনন্দমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।