২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বিএনপি নেতা ফজলুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
বিএনপি নেতা ফজলুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) অভিযোগ করেছে প্রসিকিউশন।

বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বারবার এই অভিযোগ করা হয়। প্রসিকিউটর গাজি এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।