৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

নাটোরে এবি পার্টি মনোনীত প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

লালপুর ( নাটোর) সংবাদদাতা:: প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
নাটোরে এবি পার্টি মনোনীত প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের  বিলবোর্ড   ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।


দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টির ঈগল মার্কা প্রতীকের প্রচারণা চলছে লালপুর - বাগাতিপাড়া আসনের ১৫ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে। প্রতিদিন এএসএম মোকাররেবুর রহমান নাসিমের ব্যাক্তিগত পরিচিতি ও দলীয় আদর্শ মানুষের কাছে তুলে ধরে কর্মীদের কাজে ব্যাপক সাঁড়া দিতে শুরু করেছে ভোটাররা।


এবি পার্টির নেতা সুজন বলেন, আমাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে লালপুর - বাগাতিপাড়া আসনে ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই দয়ারামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।


এবি পার্টির আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে ।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ