বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে দাঁড়িপাল্লার প্রার্থী আবিদুর রহমান সোহেলের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন মিছিলে নেতৃত্ব দেন।
জামায়াত নেতা ডঃ আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড আমির নামিরুল হক জারজিস, ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ওয়ার্ডের যুব বিভাগের নেতাকর্মিরা মিছিলে অংশগ্রহন করেন।