১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

বগুড়ার মালগ্রামে ড্রেনের ওপরে আরসিসি স্লাব ঢালাই এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন
বগুড়ার মালগ্রামে ড্রেনের ওপরে আরসিসি স্লাব ঢালাই এর উদ্বোধন

এলাকাবাসীর অর্থায়নে বগুড়া পৌরসভার মালগ্রাম-খান্দার সড়কের জিলাদারপাড়া এলাকায় ৬ ফুট প্রশস্ত ২০০ ফুট ড্রেনের ওপরে আরসিসি সালাব ঢালাই কাজ শুরু হয়েছে। 

রবিবার বাদ জোহর ড্রেনের ওপরে সালাব ঢালাই কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু তালেব শেখ মোল্লা, বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, বগুড়া জেলা স্কুলের শিক্ষক জাহিদ হাসান, ব্যাংকার হারুনুর রশিদ, ব্যাংকার জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল আজিজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।