৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

কালাইয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ন
কালাইয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন

 

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজয় মেলা। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীম আরা।


মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালাই থানা অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হক, উপজেলা কৃষি অফিসার মো. হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মো.মাহমুদুল হক প্রমূখ। 

এর আগে  ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। উদ্ধোধন শেষে বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। 

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো মেলায় ১৫ টি স্টলে থাকছে স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।