৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

কালাই জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন
কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।

সকাল ৮টায় কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

এর আগে ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করে জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্ব্নির মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পস্তবক অর্পন মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালাই পৌরসভা, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে । সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান এবং বাস-ভবন গুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করেন ।

পরে একই স্থানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহন করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের শারারিক কসরত প্রদর্শন হয়।

সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রানীসম্পদ কর্মকর্তা  ডাঃ মনিরুজ্জামান, 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার নাজনীন আক্তার ডেজি,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আলামীন, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি ) রফিকুল ইসলাম সহপ্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সামাজিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেষে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।