মহান বিজয় দিবসে সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
শহরের রেলষ্টেশন চত্বর এলাকায় এই প্রতিযোগিতায় জাতীয় পতাকা অঙ্কন করে প্রথম হয়েছে পথের দিশা ভাসমান স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা আক্তার ঝুমুর, শাপলা ফুল অঙ্কন করে ২য় হয়েছে একই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার আক্তার ও হলুদ ফুল অঙ্কন করে ৩য় হয়েছে একই স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া।
৪০ জন সুবিধা বঞ্চিত শিশু এতে অংশ নেয়। বিচারক ছিলেন বগুড়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার সাজেদুর রহমান সাজু।
পরে পুরস্কার বিতরন অনুষ্ঠান সুহৃদ সমাবেশ জেলা সভাপতি আবু মোত্তালেব মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমকাল উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, বগুড়া রেল ষ্টেশন মাষ্টার সাজেদুর রহমান সাজু,সমকাল বগুড়া ব্বু্যরো প্রধান এস এম কাওসার,পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল, সমকাল সুহৃদ জেলা শাখার সহসভাপতি শেখর রায়, সাংগঠনিক সম্পাদক সনজু রায়, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সমকালের রিপোর্টার শাহনেওয়াজ ইসলাম শাওন, সমকাল সুহৃদ রউফ,সার্জেল, তাজবি, সাকিব, তমালিকা, পথের দিশা ভাসমান স্কুলের শিক্ষক বৃষ্টি আক্তার প্রমূখ।
এই আয়োজনে সহযোগিতা করে পথের দিশা ভাসমান স্কুল।