২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় সাংবাদিক শুভ’র পিতার দাফন সম্পন্ন

স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
বগুড়ায় সাংবাদিক শুভ’র পিতার দাফন সম্পন্ন

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও দৈনিক সাতমাথার স্টাফ রিপোর্টার সাংবাদিক সানাউল হক শুভ’র পিতা বিশিষ্ট ক্রীড়াবিদ আজিজুল হকের জানাযা আজ বুধবার বাদ জোহর খান্দার আবহাওয়া অফিসের পাশের সড়কে অনুষ্ঠিত হয় ।

জানাযায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দৈনিক সাতমাথার বার্তা সম্পাদক এফ শাহজাহান, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলসহ সাংবাদিক, ক্রীড়াবিদ ও অসংখ্য মুসল্লি অংশগ্রহন করেন।

জানাযা শেষে মরহুম আজিজুল হক কে ভাই পাগলা মাজার গোরস্থানে দাফন করা হয়।

তিনি মঙ্গলবার সকালে বগুড়া শহরের খান্দার শহীদ নগরে নিজ বাসায় ইন্তেকাল করেন।