৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারনে জামায়াতের মহাসমাবেশ স্থগিত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ৭:০০ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারনে জামায়াতের মহাসমাবেশ স্থগিত
রাজধানী ঢাকায় আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যে মহাসমাবেশ ডেকেছিল, সেটি স্থগিত করেছে দলটি।
 
রোববার (২৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।