২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

সোনাতলায় বিস্ফোরক মামলায় হাইস্কুলের  প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ গ্রেফতার

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
সোনাতলায় বিস্ফোরক মামলায় হাইস্কুলের  প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ গ্রেফতার

 

বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামী উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে। 

আব্দুল ওয়াহেদ বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
শনিবার(২৭ ডিসেম্বর) সন্ধার পর বালুয়াহাট থেকে  তাকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২০২৪ সালের ২৬ আগস্ট সোনাতলা থানায় বিস্ফোরক দায়ের হয়। মামলা নম্বর ১০। আব্দুল ওয়াহেদ ওই মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। শনিবার সন্ধ্যায় পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে ২৮ ডিসেম্বর 
রবিবার সকালে আদালতে পাঠিয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাতলা থানা সাব-ইন্সেপক্টর শরিফুল ইসলাম এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।