বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ কাহালু এবং নন্ধীগ্রামে পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোমবার দুপুর ১২টায় মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নূরুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মো: আনোয়ার হক, নায়েবে আমির আব্দুল মালেক, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, ড. আবু সালেহ মামুন, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ মানিক, মো: আব্দুস ছাত্তার, শেখ সাদি, যুবনেতা মো: আব্দুল কাদের, আব্দুল আলীম, মাওলানা জুলফিকার, মাওলানা আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিন এর নিকট বিকেল ৩টায় মনোনয়নপত্র দাখিল করলেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, নায়েবে আমির আব্দুল বাসেত, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপি বগুড়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এ্যাড. ইজাজ আল ওয়াসি জীম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো: মিজানুর রহমান, শিবিরের বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বিরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মি।
মনোনয়নপত্র দাখিল শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, জনগণ দীর্ঘ দিন পর ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা এলাকার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।