২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার ইন্তেকালে ‎বগুড়া শহর জামায়াতের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি: প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
খালেদা জিয়ার ইন্তেকালে ‎বগুড়া শহর জামায়াতের দোয়া মাহফিল


‎তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল,নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক , সহকারী সেক্রেটারী রফিকুল আলম, ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারী শফিকুল ইসলাম, সরকারী আজিজুল হক কলেজ সভাপতি আব্দুল্লাহ আল আমিন।

আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকের রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শিবির নেতা মনিরুজ্জামান লিটন, আল জাবের হক্কানী প্রমুখ।

শহর আমীর আবিদুর রহমান সোহেল বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেত্রীকে হারালো। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভুমিকা সমগ্র দেশবাসী আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধার সাথে। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  বগুড়া শহর শাখার আমীর  ও বগুড়া সদর -৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে দেশ ও জাতি একজন অভিভাবককে হারালো। তাঁর অনুপস্থিতির ক্ষতি অপূরণীয় । বেগম জিয়াকে তাঁর কর্মের মাধ্যমে দেশবাসী যুগ যুগ ধরে স্মরণ করবে ইনশাআল্লাহ । মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ।