আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কালাই সংবাদিক পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) ইশার নামাজের পর রাত সাড়ে ৮টায় কালাই সাংবাদিক পরিষদের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দল মত নির্বিশেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সবাই উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম। বেগম খালেদা জিয়ার উপর আলোচনা করেন আমেরিকা প্রবাসী ও কালাই তালুকদার পরিবারের সন্তান মোরশেদ তালুকদার শাপলা, রাজশাহী শিক্ষাবোর্ডের সহকারি পরিচালক প্রফেসর ইব্রাহিম হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ -সভাপতি মুনছুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম। এর আগে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করেন কালাই সাংবাদিক পরিষদের কোষাধক্ষ্য আব্দুল বাতেন।
দোয়া পরিচালনা করেন কালাই আহলে হাদীস মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারুক হোসেন, জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিয়ালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাতাব উদ্দিন, থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন নেসা কলেজের প্রভাসক সাজ্জাদুর রহমান বকুলসহ প্রমুখ।
দোয়া মাহফিলে আলোচকরা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। বাংলাদেশের ভূখন্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগন তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।