৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বীরগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে দুই আসামি গ্রেপ্তার : আদালতে প্রেরণ

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
বীরগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে দুই আসামি গ্রেপ্তার : আদালতে প্রেরণ

দিনাজপুরের বীরগঞ্জে ডেভিল হান্ট অপারেশনের আওতায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন ১) মোহাম্মদ ফরহাদ আলী, ৪ নং পালটাপুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি। তিনি মোঃ জামাল উদ্দিনের পুত্র এবং গ্রাম ভোগডমার বাসিন্দা।


২) মোঃ মুসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি মৃত সেকেন্দার আলীর পুত্র এবং গ্রাম নিজপাড়ার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানার মামলা নং ৮/২২৮, তারিখ ২৪/১০/২০২৪ ইং এর আলোকে উভয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালত, দিনাজপুরে প্রেরণ করা হয়েছে।


এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।