জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন ০৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি৷২০২৬) বিকেলে তালোড়া বাইগুনী গ্রামের উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান এর সভাপতিত্বে,সঞ্চালনায়- মোঃ আবু ইউসুফ, প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন ক্ষুধা দারিদ্র্য ও চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে ইসলামী শাসনের বিকল্প নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালক - মোঃ শফিউল হাসান দিপু, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আলীম, ও জামায়াত কর্তৃক মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ মোঃ রকিব উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কমী উপস্থিত ছিলেন।