৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

পাঁচবিবিতে যুবদল নেতা ইয়ানুরকে হত্যা

পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারী ৯, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
পাঁচবিবিতে যুবদল নেতা ইয়ানুরকে হত্যা

জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের বাসিন্দা মো: ইয়ানুর রহমান পিতা আলম মন্ডল। ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০ টায়  শালাইপুর বাজার হতে বাড়ি যাওয়ার সময় ঢাকারপাড়া মোড়ে  অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই  নিহত হয়। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

হত্যার রহস্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীরা বলেন  ইয়ানুর হোসেন এলাকায় অন্যায় কাজে বাধা দিতেন।আরও জানা যায় এ বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মইনুল গ্রুপের সাথে ইয়ানুর গ্রুপের মারামারি, মামলা ও বিভিন্ন অফিসে অভিযোগ করার মতো ঘটনা ঘটেছিলো।  পূর্বশত্রুতা বা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা । তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

​পাঁচবিবি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং  লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

​এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন , আমি হত্যার বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাকে কেনো হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।