২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : প্রকাশিত: জানুয়ারী ২২, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


দিনাজপুরের বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জে ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মোঃ রাশেদুর নবী বাবু।


প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাশেদুর নবী বাবু বলেন, কুরআন শিক্ষা জাতি গঠনের অন্যতম ভিত্তি। বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষাদান একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের নৈতিকতা, শালীনতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমাজে দ্বীনি শিক্ষার বিস্তারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং কুরআনের আলোয় আদর্শ মানুষ গড়ে তুলতে এই ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার সম্মানিত আমির ও সাবেক ছাত্রনেতা মুহা.মোসাদ্দেক হোসাইন।এছাড়াও অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও শহরের বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আমাদের ইসলামী বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাহমুদুল কোবির বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সম্মানিত পরিচালক জনাব মোঃ জহুরুল ইসলাম।
সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন ল,আমাদের লক্ষ্য হচ্ছে আধুনিক ও সহজবোধ্য পদ্ধতিতে কুরআন শিক্ষা পৌঁছে দেওয়া। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ যেন কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারে সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।


তিনি ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কুরআন শিক্ষা কার্যক্রম চালানোর আশাবাদ ব্যক্ত করেন।

শেষে পুরস্কার বিতরণ পর্বে ফাউন্ডেশনের পরিচালক জনাব জহুরুল ইসলাম ও সহকারী পরিচালক মাওলানা মোঃ নুরুল ইসলাম উপস্থিত অভিজ্ঞ ও গুণী শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
এসময় কৃতজ্ঞতা ও সৌহার্দ্যের নিদর্শন হিসেবে সহকারী পরিচালক ও শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণও ফাউন্ডেশনের পরিচালকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।