২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

সাঘাটা-ফুলছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ২:১৫ অপরাহ্ন
সাঘাটা-ফুলছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

সাঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে গত ২৪ ফেন্রুয়ারী  গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  আব্দুল ওয়ারেছ (এম.পি) কে সংবর্ধনা অনুষ্ঠান  আনুষ্ঠানিক ভাবে সাঘাটা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাঘাটা ফুলছড়ি আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ( এমপি), তিনি বলেন সাঘাটা - ফুলছড়ি উপজেলাকে দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত,অবৈধ ভাবে বালু উত্তোলন, চাঁদাবাজিসহ সকল ধরনের অনিয়ম দুর্নীতি দুর করতে সবার সহযোগিতা কামনা করেন। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার আমির ইব্রাহিম হোসেইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার সেক্রেটেরি আঃ গফুর সরকার, ওলামা বিভাগের সভাপতি আঃ হামিদ প্রধান, রিলিফ বিভাগের সভাপতি আঃ মান্নান আকন্দ, তারবিয়াত বিভাগের সভাপতি অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি সাজেদুর রহমানসহ জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন ।