বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) বিকাল ৩টায় আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল বাসেদ, জেলা বাইতুলমাল সম্পাদক আব্দুল্লাহীল বাকী, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওছার আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আনোয়ারুজ্জামান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোখলেছুর রহমানসহ জামায়াতের সকল রুকনবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবকল্যাণে আত্মনিয়োগের মাস। তিনি রুকনদের সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।