২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

সারিয়াকান্দিতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
সারিয়াকান্দিতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়  আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিক ও সংবাদপত্রের দায়িত্ব শীর্ষক মতবিনিময় এবং সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সারিয়াকান্দি সোনাতলা- উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিক করণীয় ও সংবাদ মাধ্যম গুলোর কি কি ভুমিকা প্রয়োজনীয়তার আলোচনা করা হয়। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধের চেতনাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সারিয়াকান্দিতে কর্মরত মডেল প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। ইফতারের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। 

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় মতবিনিময় সভাটি সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান। তিনি সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য  ব্যক্তিগত নগদ ১ লাখ টাকার চেক প্রদান করেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তারা বলেন, মতের ভিন্নতা থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বশীলতা আরও বেশি জরুরি।

জ্যেষ্ঠ সাংবাদিকরা তরুণদের উদ্দেশে বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের সময় সতর্কতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের শান্তি, অগ্রগতি এবং গণমাধ্যমের স্বাধীনতা অটুট থাকার প্রার্থনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. সদরুল আনাম রঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল, সহ-সভাপতি মতিউর রহমান মতি, বগুড়া জেলা যুব শক্তির সভাপতি মহিদ-উল-নবী মিশু, যুগ্ম সদস্য সচিব সাজ্জাতুল মনোয়ার সজিব, উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল প্রেস ক্লাবের সভাপতি ও আরটিভি করতোয়ার উপজেলা প্রতিনিধি  সাহাদত জামান। এসময় মডেল প্রেস ক্লাবের সাংবাদিদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি ও আমার দেশ প্রতিনিধি ইমরান হোসেন রুবেল, সহ-সভাপতি ও আলোকিত প্রতিদিন প্রতিনিধি মাইনুল হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক ও এদিন পএিকার প্রতিনিধি রাশেদ মন্ডল, মুক্ত সকাল প্রতিনিধি সামিউল ইসলাম (সনি), দেশের কন্ঠের প্রতিনিধি মো. জুয়েল রানা, দৈনিক ঘোষনার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, দৈনিক বাংলা প্রতিনিধি এম. তাজুল ইসলাম, শাহিন মিয়া।সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি জাফরুল সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি প্রতিনিধি মো.হারুনুর রশিদ প্রমুখ।