৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাঁচবিবি পৌরসভাধীন জিয়ার মোড়স্থ খাসবাগুড়ি গ্রামের সাবিরুল ইসলামের ৪ বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আব্দুল গফুরের (৫০) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে খেলাধুলা করার সময় অভিযুক্ত আব্দুল গফুর ওই শিশুকে কৌশলে নিজের বসতবাড়ীর গোয়ালঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার দাদীসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। এসময় ধর্ষক আব্দুল গফুর পালিয়ে যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৪/৫২ তাং-০৩/০৩/২৬ খ্রিষ্টাব্দ ধারা ৯(১) নারী শিশু নির্যাতন দমন আইন ২০০।