৩ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

সাঘাটায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগিয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
সাঘাটায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে  আগুন লাগিয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

 সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে ৬ মার্চ দিবাগত রাতে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগিয়ে ২ টি গরু, গোয়াল ঘর, ও ঘরের মধ্যে থাকা মালামাল সহ প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে । 

সরে জমিনে গিয়ে জানা  যায় উপজেলার পবনতাইড় গ্রামের ছিনত উল্যার ছেলে আসাদুল ইসলাম খাাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে হঠাৎ গভীর রাতে পাশ্বের বাড়ীর লোকজন আগুন লেগেছে বলে তাকে ডাকাডাকি করতে থাকে ।
 
তখন আসাদুল ঘুম থেকে উঠে দেখে বৈদ্যুতিক মিটারে আগুন লেগেছে।  বিদ্যুৎ অফিসে আগুন লাগানোর বিষয়টি অবগত করলে তারা সংযোগ বন্ধ  করে দেয়। ইতি মধ্যেই গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে । 
এতে আসাদুলের ২  টি গরু পুরে ছাই হয়ে যায়  এ ছাড়াও গোয়াল ঘর, ও ঘরের মধ্যে থাকা মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে । 

পরে সকালে আগুন লাগার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা মন্ডল ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনার স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহযোগিতার আশ্বস্ত করেন।