৩ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

সাঘাটায় আ: সাত্তার খন্দকার গ্রন্থাগারের উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সাঘাটায় আ: সাত্তার খন্দকার গ্রন্থাগারের উদ্বোধন

গাইবান্ধার সাঘাটায় আ: সাত্তার খন্দকার গ্রন্থাগার ও কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার বোনারপাড়ার পশ্চিমবাটিতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মিজানুর রহমান রাঙ্গার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক ও ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, বিশিষ্ট আলেমে দিন মাওলানা ফিরোজুল ইসলাম ফিরোজ, বিশিষ্ট লেখক ও সংস্কৃতি কর্মী খন্দকার আজিজুর রহমান, উল্লাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক তাজুল ইসলাম, উল্যা সোনাতলা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সাজু মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার, মাওলানা লাবিব হোসেন মন্ডল, আবু বক্কর সিদ্দিক, ফারুকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার বিতরণ ও মোমাজাত অনুষ্ঠিত হয়।