৩ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

ভাংচুর ও লুটপাট আহত ৩

সাঘাটায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হালমা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
সাঘাটায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হালমা

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের দহিচড়া (নয়াপাড়া)গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ টি বাড়ীতে হামলা চালিয়ে  বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ ৩ জনকে গুরুতর আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। 

অভিযোগ সুত্রে জানা যায়, সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের দহিচড়া(নয়াপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে ও তার লোকজনের সাথে একই গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে বুলবুল আহম্মদের  সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব কলোহ, মামলা মোকাদ্দমা চলে আসছে। 
সেই পূর্বের জেরধরে গত ৮ মার্চ  সন্ধ্যায় এনামুল হকের লোকজন বেআইনী ভাবে বুলবুলদের বসতবাড়ীতে হামলা চালিয়ে বুলবুল আহম্মেদ ও তার ভাই, ভাতিজার টিনসেট ঘরের বেড়া,আধা পাকা ঘরের স্টিলের দরজা জানালা ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ভেঙ্গে প্রায় ২ লক্ষাধীক টাকার মালমাল ক্ষতি করে। এ ছাড়াও ঘরের ভিতরে গচ্ছিত রাখা ৫ লক্ষাধীক টাকা  ৬ লক্ষাধীক টাকার স্বর্ণ অলংকার চুরি করে। 
এতে বুলবুলদের  লোকজন বাধা দিতে গেলে এনামুলদের লোকজন বুলবুল ও তার লোকজনের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহ করে । 

পরে স্থানীয় লোকজন  বুলবুলদেরকে  আহত অবস্থায় উদ্ধার করে  সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়।  শরিফুল ইসলাম ও এমানুর কে সোনাতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য স্ব স্ব  হাসপাতালে ভর্তি রাখেন।
 এঘটনায় ভুক্তভোগী বুলবুল আহম্মেদ বাদী হয়ে এনামুল হকসহ  কয়েক জনকে আসামি করে সাঘাটা থানায় এজাহার দায়ের করেছে ।

এজাহারে বিষয় নিশ্চিত হয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।