বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মামাতিনগরে সোমবার দুপুরে দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর কর্মপরিষদ সদস্য মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর জোনের টিম সদস্য মাওলানা আজহার আলী, ১১ নম্বর ওয়ার্ডের নায়েবে আমীর মাওলানা আবু তৈয়ব, মোঃ হেলাল উদ্দিন ও মোঃ আতাউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেন শিশির।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।