২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

পাঁচবিবিতে কৃতিমুখ সংবর্ধনা ও প্রবাহ প্রকাশনা অনুষ্ঠান ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
পাঁচবিবিতে কৃতিমুখ সংবর্ধনা ও প্রবাহ প্রকাশনা অনুষ্ঠান ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর সভাস্থ পৌর কমিউনিটি সেন্টারে ২২ মার্চ সকাল ১০:৩০ ঘটিকায় পাঁচবিবি শিক্ষার্থী সমিতির আয়োজনে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সভাপতি আবু রায়হান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের এমপি মো: ফজলুর রহমান সাঈদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন সদস্য (প্রশাসন) ও চেয়ারম্যান শিক্ষার্থী সমিতি মো: রেজাউল হাসান,  পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু ও ডা: মনিরুজ্জামান মানিক, পাঁচবিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৫ সালের পাঁচবিবি উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় এবং একজন সদ্য ৪৮ তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ডা: মো: মিনহাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রবাহ ২০২৫ প্রকাশনাটি প্রকাশিত এবং তাদেরই তৈরি ক্যালেন্ডার বিতরণ করা হয়।