২ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও শহীদ দিবস উদযাপন

পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও শহীদ দিবস উদযাপন
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌরস্থ এলাকার স্টেডিয়াম মাঠে ২৬ মার্চ সকাল ৮:৫০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়।পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদের সভাপতিত্বে কোরআান তিলাওয়াত করেন উপজেলা মসজিদের খতিব সোহরাব হোসেন এবং গিতা পাঠ করেন পরমেশ্বর মাহাতো। 
 
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও শহীদ দিবস উদযাপনে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, পিআইও কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পাঁচবিবি উপজেলা বিএনপির সেক্রেটারি হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল এবং যুগ্ন আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুজাউল করিম ও সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার ও সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুর রব বুলু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খান, পিআরডিবির সভাপতি সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নির্মল ও মোতালেব হোসেন, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি ও সাবেক প্রফেসর  আজাদ আলী,  রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলনেতা আল আশিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম নয়ন, বীর মুক্তিযুদ্ধা ও তাদের পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 
 
অনুষ্ঠানটিতে পায়রা উড়িয়ে উদ্বোধন করে  স্বাগত বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের সভাপতি পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ। তার বক্তব্যে বর্তমান সরকারের নতুন কিছু পদক্ষেপের প্রশংসা করেন। ফ্যামিলি,  কৃষি কার্ড ও খাল খননের উপকারিতার কথা উল্লেখ করে স্বাধীনতা দিবসের ইতিহাস তুলে ধরেন। 
 
অনুষ্ঠানটির প্যারেড পরিচালনা করেন পাঁচবিবি থানার এসআই আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং শিক্ষক ও সাংবাদিক আব্দুল হাই। অনুষ্ঠানটিতে প্যারেডে অংশগ্রহণ করেন পাঁচবিবি থানা, ফায়ার সার্ভিস,আনসারসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  এবং ডিসপ্লে প্রদর্শন করেন পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।