২ বৈশাখ, ১৪৩৩

১৬ এপ্রিল, ২০২৬

পাঁচবিবিতে এক অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক পেলেন হুইল চেয়ার

পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
পাঁচবিবিতে এক অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক পেলেন হুইল চেয়ার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া সরদারপাড়া মৃত বয়েনউদ্দিনের ৭ম ছেলে রবিউল ইসলাম। তিনি জন্মগতভাবেই প্রতিবন্ধী তার দুটি পা নেই। তার জীবিকা ভিক্ষাবৃত্তি। প্রতিদিনই ক্ষুধা নিবারণের জন্য এটিই যেন তার পেশা। নিরুপায় হয়ে এই পেশাকেই যেন বাধ্যতামূলকভাবেই বেছে নিতে হয়েছে বরিউলকে।

প্রতিদিনই তিনি পাঁচবিবি পৌর পার্কের সামনে ভিক্ষার জন্য বসে থাকেন। তার যাতায়াতের অনেক কষ্ট হতো। একদিন তার এই কষ্টটি চোঁখে পড়ে পাঁচবিবি থানার দ্বায়িত্বপ্রাপ্ত ডিএসবির এসআই নুরুল ইসলামের। তিনি নিজ খরচে রবিউল ইসলামের ছবিসহ আবেদন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে।

২৬ শে মার্চ উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ ডিএসবির এসআই নুরুল ইসলামের হাতে বুঝে দেন হুইল চেয়ারটি। আজকেই হুইল চেয়ারটি রবিউলের হাতে তুলে দেন তিনি। রবিউল তার অনুভূতি প্রকাশ করতে অনেকটাই আনন্দ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ফেলেন এবং ডিএসবির এসআই নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান এবং তাদের জন্য দোয়া করেন।