১৬ বৈশাখ, ১৪৩৩

২৯ এপ্রিল, ২০২৬

জাকারিয়ার বুকে টিউমার : ৫ লাখ টাকার জন্য দিশেহারা পরিবার

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১:০২ অপরাহ্ন
জাকারিয়ার বুকে টিউমার : ৫ লাখ টাকার জন্য দিশেহারা পরিবার

জাকারিয়া হোসেনের বয়স মাত্র ২৮ বছর। জীবন গড়ার স্বপ্ন, পরিবারকে সুখী করার অদম্য ইচ্ছা আর সামনে এগিয়ে যাওয়ার অগণিত পরিকল্পনার স্বপ্ন বুনছিলেন তিনি। কিন্তু হঠাৎই সবকিছু থমকে গেছে বগুড়া সদরের গোকুল এলাকার এই তরুণের জীবনে। তার বুকের মধ্যে টিউমার ধরা পড়েছে।

বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সময় নষ্ট করার সুযোগ নেই, অবিলম্বে অস্ত্রোপচার করাতে হবে। নয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

হাসপাতালের বেডে শুয়ে থাকা জাকারিয়ার চোখে এখনো বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান, পরিবার-পরিজনের সঙ্গে হাসতে চান, নিজের অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করতে চান। কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট।

জাকারিয়ার বাবা আলতাফ আলী ও মা রেহেনা বেগম চোখের পানি যেন আর ধরে রাখতে পারেন না। সন্তানের এমন অবস্থা কোনো বাবা-মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। তারা জানান, চিকিৎসা ও অপারেশনের জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন— যা তাদের সাধ্যের অনেক বাইরে। পরিবারের সঞ্চয় শেষ, আত্মীয়স্বজনদের কাছ থেকেও যা সম্ভব ছিল তা জোগাড় করা হয়েছে। এখন আর কোনো পথ খোলা নেই।

তারা সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।