গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া দুই চোর হলেন, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্।
তিনি বলেন, এর আগে গত বৃহস্পতিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকা থেকে তাদের দু'জনকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।
ওসি আরও বলেন, অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ ও একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।