গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. বদরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌরসভার আমীর মুহাঃ একরামুল হক ও পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজ।
সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুর আলম সরকার ও বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মো. আবদুল ওয়াব মিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু সোলায়মান সরকার সাজা, পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী. এম. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ, মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. গোলাম হোসেন, কৃষিজীবী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মমিনুল ইসলাম প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ইসলামি শ্রমনীতির আলোকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।