১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সমাবেশ ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মে ১, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
মহান মে দিবস উপলক্ষে বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সমাবেশ ও র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে বগুড়ায় লেদ শ্রমিকদের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় বগুড়া রেলওয়ে মার্কেট প্রাঙ্গণে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
 
দিবসটি সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে লেদ ও মেটাল শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিঠু।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি,বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী (হিরু)।
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপদেষ্টা লেদ শ্রমিক ইউনিয়নের শেখ তাহা উদ্দিন নাহিন।
 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রেলওয়ে মার্কেট ব্যবসায়িক সমিতির সিনিয়র সহ -সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, 
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন,বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার, সভাপতি,
  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা  সহ-সভাপতি আবু রায়হান।
 
এছাড়াও  উপস্থিত ছিলেন লেদ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিল্টু প্রামানিক, সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক কোষাধক্ষ শ্রী বিধান চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ইসলাম,  সংগঠনের কার্যকরী সভাপতি সুলতান পশারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রকেট, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. রানু মিয়া, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির, ধর্মীয় সম্পাদক শাওন ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক মানিকসহ কার্যকরী সদস্য মো. রতন ও ওমর ফারুকসহ জেলার বিভিন্ন শ্রমিক নেতা, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।