৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

রামিসা হত্যা : ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ২১, ২০২৬, ১:১৮ অপরাহ্ন
রামিসা হত্যা : ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশু রামিসাকে ধর্ষণের পর ‘নৃশংসভাবে’ হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে তিনি এ নির্দেশনা দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড: রেজাউল করিম এ তথ্য জানান।

ড. রেজাউল করিম আরো জানিয়েছেন, একইসাথে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেয়ার কথাও বলেছেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশু রামিসাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়।