৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

এস আলম গ্রুপের প্ররোচনায় নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে

বগুড়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
বগুড়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত


এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম রবিবার সকালে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহীন মিয়া।

 বিশিষ্ট শ্রমিক নেতা ও ফোরামের সদস্য সচিব আজগর আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও গ্রাহক ফোরামের  যুগ্ম- আহবায়ক সেলিম রেজা, আমানতকারী বিশিষ্ট আইনজীবী আল আমীন, ড. মাওলানা হেদাইতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাংবাদিক হাবিবুর রহমান আকন্দ, মহিলা আমানতকারী শাহনেওয়াজ রেবা ও নার্গিজ আরা , ব্যবসায়ী এনামুল হক রানা, ইঞ্জিনিয়র শরিফুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। 

মানব বন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে ব্যাংক দখল করে প্রকৃত মালিকদের বের করে দিয়ে ব্যাংক থেকে ১ লক্ষ ৩১ হাজার ৫৩ লক্ষ টাকা লুটপাট করে ব্যাংককে পঙ্গু করা হয়েছে। আবার ব্যাংক কে ধ্বংস করতে এম ডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ৩০০ কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নেওয়ার পাঁয়তারা চলছে। ব্যাংককে আগের অবস্থায় ফিরে নিতে প্রকৃত মালিকদের নিকট ব্যাংকের মালিকানা ফেরত দিতে হবে। বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক, ইসলামকে যারা ভালোবাসে তারা তাদের আমানত এই ব্যাংকে গচ্ছিত রাখে । কিন্তু ইসলাম বিরোধী শক্তি ভারতের চক্রান্তে ইসলাম ভালো না লাগলেও ইসলামী ব্যাংকের টাকা লুট করার জন্য আবার নজর দিয়েছে। তারা এই চক্রান্ত প্রতিহতের আহবান জানান।