৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ঘানা

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ২, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ঘানা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে ঘানা। প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছেন সলোমন আগবাসি ও পল রিভারসন। অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা রেখে দল সাজিয়েছেন প্রধান কোচ কার্লোস কুইরোজ।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে ঘানা। এরপর ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হওয়া বিশ্বকাপে মাঠে নামবে ব্ল্যাক স্টারসরা। তাদের লক্ষ্য থাকবে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া।

এবারের আসরে গ্রুপ ‘এল’-এ খেলবে ঘানা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই গ্রুপে ভালো ফল করতে হলে ধারাবাহিক ও সর্বোচ্চ মানের পারফরম্যান্স দেখাতে হবে দলটিকে।

বিশ্বকাপে ঘানার চূড়ান্ত স্কোয়াড

গোলকিপারঃ বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং।

ডিফেন্ডারঃ ডেরিক লুকাশেন, আব্দুল মুমিন, জোনাস আদজেতেই, গিডিয়ন মেনসাহ, বাবা রহমান, আলিডু সাইডু, কোজো পেপরাহ ওপং, জেরোম ওপোকু, মারভিন সেনায়া।

মিডফিল্ডারঃ থমাস পার্টেই, কোয়াসি সিবো, এলিশা ওয়াসু, ক্যালেব ইয়ারেনকি, অগাস্টিন বোয়াকি।

ফরোয়ার্ডঃ জর্ডান আইয়ু, ইনাকি উইলিয়ামস, আন্তোইন সেমেনিয়ো, ফাতাউ ইসাহাকু, কামালদিন সুলেমানা, প্রিন্স অদু কোয়াবেনা, আর্নেস্ট নুয়ামাহ, ক্রিস্টোফার বনসু বাহ, ব্র্যান্ডন থমাস-আসান্ট।