সফরকারী জিম্বাবুয়ে এ এবং বাংলাদেশ এ দলের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ এ। ইনিংসের শুরুতে ওপেনার শাহাদতকে হারালেও ওয়ান ডাউনে নামা ইফতেখারকে সাথে নিয়ে সফরকারী বোলারদের বেধড়ক পেটাচ্ছেন স্বাগতিক অধিনায়ক জাকির হাসান।
২০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ১৫২ রান।
সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে এ। ব্যক্তিগত ৬ রান করে ওপেনার শাহাদত হোসেন সাজঘরের ফেরার পর ইফতেখার আহমেদ ইফতি দলনেতা জাকির হাসানের সাথে জুটি বাঁধেন।
এই জুটি সফরকারী বোলারদের ইচ্ছেমত পিটিয়ে দুজনেই ফিফটি আদায় করে নিয়েছেন। দলনেতা জাকির হাসানের ফিফটি এসেছে ৪৭ বলে ৬টি চার ও একটি বিশার ছক্কায়। ইফতি হাফ সেঞ্চুরী করেছেন মাত্র ৪২ বলে। তিনিও ৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।
২০ ওভার শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ ১ উইকেটে ১৫২ রান। জাকির হাসান অপরাজিত আছেন ৭৪ এবং ইফতেখার ৬৬ রানে।
জিম্বাবুয়ে এ দলের আরনেষ্ট মাশুকু একটি উইকেট নিয়েছেন।
বৃষ্টির শঙ্কা থাকলেও চমৎকার আবহাওয়া বিরাজ করছে বগুড়ায়। তবে, এখনো কাংখিত মানের দর্ক উপস্থিতি চোখে পড়েনি।