৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বাংলাদেশ-জিম্বাবুয়ে এ ২য় ওয়ানডে

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয়নি এখনো

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: জুন ১০, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয়নি এখনো

সকালের এক পশলা বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় বাংলাদেশ ইমাজিং দল এবং জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ এখনো শুরু হয়নি।

আজ (বুধবার) সকালে বৃষ্টির ফলে মাঠে পানি  জমে যায়। উইকেট সহ মাঠের কিছু অংশ কাভারে ঢাকা থাকলেও আউটফিল্ড ছিল অরক্ষিত। ফলে পানি জমে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে।

আম্পায়াররা দফায় দফায় মাঠ পরিদশন করছেন। সকাল ১০.৩০টায় আরেক দফা মাঠ পরিদশেন শেষে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

বৃস্টি থামার পর থেকেই গ্রাউন্ডসম্যানরা মাঠ খেলার উপযাগী করতে অক্লান্ত শ্রম দিচ্ছেন। ষ্পঞ্জ দিয়ে ঘাসের উপর থেকে পানি তুলে মাঠ শুকনোর চেষ্টা করছেন তারা।

এদিকে, বৃষ্টির ফলে খেলা নিয়ে অনিশ্চয়তার ফেলে এখনো মাঠে কোন দশক আসেনি। খেলা শুরু হলে দশকরা মাঠমুখী হবে এমনটাই আশা করছেন আয়োজকরা।