২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪, আহত ৯৭১

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪, আহত ৯৭১

ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এতে আহত হয়েছেন আরো ৯৭১ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। 

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনিজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ছিল। এটি সব অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপ থেকে জীবিত তিনটি শিশুকে উদ্ধার করা হচ্ছে।

রদ্রিগেজ এই রাজ্যটিকে একটি ‘দুর্যোগ এলাকা’ এবং বিপুলসংখ্যক ভবন ধসে পড়ায় এটিকে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছেন।