২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় জামায়াতের যুব বিভাগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় জামায়াতের যুব বিভাগের মানববন্ধন


বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিমাল মানববন্ধন কমূসীচ পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি এ্যাড. আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদি সফিক, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, দেলোয়ার হোসেন, বিপুল প্রমূখ।

বক্তারা মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার জন্য সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।