২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়া মহানগরীর ১১নং ওয়ার্ডে জামায়াতের বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচি পালিত

প্রেস রিলিজ : প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
বগুড়া মহানগরীর ১১নং ওয়ার্ডে জামায়াতের বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচি পালিত


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১১নং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচি পালিত হয়।

যুব ও ক্রীড়া বিভাগের ১১নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, ১১নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মোফাজ্জল হোসেন এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন। আরও উপস্থিত ছিলেন এনামুল হাসান, মাওলানা সাইফুদ্দিন, আব্দুল মান্নান, রিদওয়ান আল হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় তরুণ-কিশোরদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং বেশ কিছু গাছের চারা রোপন করা হয়।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগ পর্যায়ক্রমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করছে।