২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে লঙ্গি চুরি করতে গিয়ে চোর আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
ঘোড়াঘাটে লঙ্গি চুরি করতে গিয়ে চোর আটক
দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগীহাটে  দোকানে লঙ্গি চুরি করতে গিয়ে এক চোর আটক হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকেলে এ চুরির ঘটনা ঘটে। চোর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে পারভেজ(৩৫) বলে জানা গেছে।
 
দোকানদার কবিরুল ইসলাম জানান, শুক্রবার হাটবার হওয়ায় নিজে একায় দোকান পরিচালনা করছিলাম। লঙ্গি দেখাদেখিরন একপর্যায়ে সুযোগে বুঝে চোর দুটি লঙ্গি নিজের আয়ত্বে নিয়ে নেয়। পাশের আর একজন খরিদদার ঘটনাটি বুঝতে পেরে আমাকে অবগত করলে বিষয়টি সকলের নিকটে জানাজানির একপর্যায়ে জনতা চোরের হাত রশি দিয়ে বেঁধে উত্তমমধ্যম দিয়ে আর চুরি না করার অঙ্গিকারে ছেড়ে দেয়।
 
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।