৭ ভাদ্র, ১৪৩৩

২৩ আগস্ট, ২০২৬

কর্ণেল অলি ১১ দলের রাস্ট্রপতি প্রার্থী

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: অগাস্ট ৯, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
কর্ণেল অলি ১১ দলের রাস্ট্রপতি প্রার্থী

 লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম কে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েচে।

রোববার (৯ আগস্ট) দুপুরে সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

১১ দলীয় জোটের শীর্ষ নেতারা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে যোগ দিয়েছন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।