বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিউ কাজলা প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে (RIVER /MDSP) প্রকল্পের ভবন বিকল্প স্হানে নির্মানের দাবিতে মানব বন্ধন করেছে নিউ কাজলা গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও এলাকাবাসীর পক্ষে তরুনরা।
সোমবার (১৭ আগষ্ট) বিকাল ৫ টায় নিউ কাজলা প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রাসহ এলাকার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই অবিলম্বে এ খেলার মাঠে বন্ধ করে ভবন নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম মোঃ স্বপন ইসলাম, মোহাম্মদ আকাশ, হিরু মিয়া কাওছার ইসলাম, শান্ত মিয়া, আশিকুল ইসলাম, জিহাদ, সাকিব মিয়া, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আকাশ ইসলাম, মোহাম্মদ নাঈম ইসলাম।
উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন , (RIVER /MRDSP) প্রকল্পের আওতায় এখানে একটি ভবন নির্মাণ হবে। সেটি নকশা করা হয়েছে এখন এরচেয়ে বেশি কিছু হয়নি।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, এটা এলাকার উন্নয়নের কাজ এটা করলে এলাকার জন্য ভালো হবে। আমি এলাকার লোকজনের সাথে আলোচনা , সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সাথে পরামর্শ করে ও সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করে ভবনটির কাজ নিয়ে এসেছি। অনেক এলাকায় এ ভবন নিতে চেয়েছিলো। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ ও ভবন দুটোই যেনও হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান বলেন, আমি খোঁজ খবর নিচ্ছি বিদ্যালয়ে ভবনটি যাতে নির্মাণ হয়, আবার খেলার মাঠটাও শিক্ষার্থীদের জন্য থাকে। তিনি এই প্রতিবেদককে সামনেই রেখেই ভবন সম্পর্কে উপজেলা প্রকৌশলীর কাছে থেকে খোঁজ নেন। তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে এ বিষয়ে আমার সিদ্ধান্ত জানাতে চায়।