জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পাওয়ায় এমপি আব্দুল মহিত তালুকদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আরোও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেসুর রহমান ভুট্টু, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিরা।
বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ ও মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পরে শিং মাছ চাষে বিশেষ অবদান রাখায় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।