টিএমএসএস বিনোদন জগৎ আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণ ও টিএমএসএস বিনোদন জগৎ এর ১০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১৭ আগষ্ট) বিকেলে টিএমএসএস বিনোদন জগৎ খেলার মাঠে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন অগ্রদুত ক্লাব বনাম ফুলবাড়ি নিউ ফ্রেন্ডস ফুটবল একাদশ। টান টান উত্তেজনা এবং বর্ণাঢ্য আয়োজনে ফুলবাড়ি নিউ ফ্রেন্ডস একাদশ ০২-০গোলে ফুলবাড়ি অগ্রদুত ক্লাবকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে।
টিএমএসএস কর্মকর্তা নৈয়ম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তৌফিকুব রহমান, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, বিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল, টিএমএসএসের সাবেক কোষাধ্যক্ষ আয়েশা বেগম, টিএমএসএস কর্মকর্তা সাজেদুল বারি সুমন, সৌরভ, আব্দুল হান্নান, গোলাম মাহবুব, মুমিনুল ইসলাম, জাকিরুল ইসলাম জাকির, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি সহ টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দর্শকবৃন্দ।
ধারা বর্ণনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার মাসুদ রানা।
ম্যাচ রেফারি রাকিবুল ইসলাম রাকিব তাকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম বাবু ও জাহাঙ্গীর।